ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

স্বাস্থ্যবিধি মেনে চলবে ট্রেন

ads

গণপরিবহন চলাচলে বিধি-নিষেধ তুলে নিয়ে সীমিত পরিসরে চলাচলের অনুমতি দিয়েছে সরকার। এমন অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে কিছু ট্রেন চলবে। রেলওয়ে সূত্রে জানা গেছে, ৩১ মে থেকে চালু হচ্ছে রেল।

রেলওয়ে মহাপরিচালক শামসুজ্জামান সংবাদ মাধ্যমকে জানান, রেল যে কোনো সময় ছাড়ার জন্য তাদের প্রস্তুতি রয়েছে। ৩১ মে থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ট্রেন চলবে। এক্ষেত্রে সব ট্রেন একসঙ্গে ছাড়া নাও হতে পারে। স্বাস্থ্যবিধি মানার জন্য যেসব প্রয়োজনীয় পদক্ষেপ তা নিয়ে আজকালের মধ্যে বৈঠকে চূড়ান্ত হবে।

এদিকে বুধবার সন্ধ্যায় সাধারণ ছুটির তুলে নেওয়ার সঙ্গে গণপরিবহন চলাচলে বিধি-নিষেধ তুলে নিয়ে সীমিত পরিচরে চলাচলের নির্দেশনা দিয়েছে সরকার।

ads
ads
ads

Our Facebook Page